Enter your email address below and subscribe to our newsletter

চুনারুঘাটে ভোট কেন্দ্রে আগুন

Share your love

হবিগঞ্জের চুনারুঘাটে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনার খবর পাওয়া গেছে।

চুনারুঘাট উপজেলার পৌরসভার ভিতরে ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অগ্নিসংযোগ এর ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার
(৫ জানুয়ারি)রাত ১২টার পরে ৬ জানুয়ারি(শনিবার) রাতে কে বা কারা স্কুলের ভেতরের একটি প্লাস্টিকের দরজায় কেরোসিন,পেট্রল জাতীয় কোন কিছু ছুঁড়ে দিয়ে এই অগ্নিসংযোগ এর ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিক আগুনটি ছড়িয়ে পড়ে স্কুলের ভেতরে।
এতে স্কুলের টিনসেড ঘর সহ ভিতরে কয়েকটি বেঞ্চ ও চেয়ার-টেবিল পুড়ে যায়।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও খবর পাওয়া যায়।

এব্যাপারে রাত ১টার দিকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি)হিল্লোল রায় এর সাথে যোগাযোগ করা হলে, তিনি গণমাধ্যমকর্মীদেরকে এর সত্যতা নিশ্চিত করে জানান, এটা মূলত দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের অতিরিক্ত দু’টি বুথের রুম করা হয়েছিলো।

আর সেই টিনসেড বুথ ঘরটিতেই কেবা কাহারা রাত ১২টার পর আগুন লাগিয়ে দেয়।

তাৎক্ষনিক বিষয়টি স্থানীয়রা জানায়, আমিসহ আমার পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।
বর্তমানে আগুন ও পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

ঘটনাস্থল থেকে আগুন লাগানোর আলামত সংগ্রহ করা হয়েছে বলেন এবং এই
ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

Share your love
আকিকুর রহমান রুমন
আকিকুর রহমান রুমন
Articles: 140

Stay informed and not overwhelmed, subscribe now!