Home মাধবপুরমাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের যাত্রা শুরু

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের যাত্রা শুরু

০ comments

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হয়েছে।

বুধবার দুপুরে সিজারিয়ান অপারেশনের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান ,উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) রাহাত বিন কুতুব মহোদয়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএইচ এম ইশতিয়াক মামুন , মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, আবাসিক মেডিকেল অফিসার আবুল হাসনাত, মেডিকেল অফিসার, ডাঃ তারেকউজ্জামান, সহকরী ডেন্টাল ডাঃ নিবেদিতা দেব, এম ও ডি সি ডাঃ আব্দুস সালাম ভূইয়া ।

এছাড়া উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, রোকন উদ্দিন লস্কর, আলমগীর কবির, এশিয়া টিভি প্রতিনিধি আজিজুর রহমান জয় প্রমূখ।

উপেজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম ইশতিয়াক মামুন জানান,বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর নির্দেশনায় ও উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান এর সহযোগীতায়, বিভাগীয় পরিচালক স্বাস্থ‌্য ডাঃ শরিফুল হাসান ও সিভিল সার্জন হবিগঞ্জ ডাঃ নূরুল হক’র প্রত‌্যক্ষ নির্দেশনায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হয়।সিজারিয়ান অপারেশনের মাধ‌্যমে একটি মেয়ে শিশুর জন্ম হয় যার ওজন ছিল ২কেজি.৮০০ গ্রাম ।

মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাঠিয়ারা গ্রামের পাপ্পড়ি রানী পাল (২৪) স্বামী-দুলাল চন্দ্র পাল এর সিজারিয়ান অপারেশনের সফলভাবে দায়িত্বে ছিলেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ নুসরাত জাহান খান, ডাঃ সুদীপ চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া, ডাঃ রাজিব চক্রবর্তী, জুনিয়র কনসালটেন্ট (শিশু), মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস, আবাসিক মেডিকেল অফিসার (ভাঃ) ডাঃ আবুল হাসনাত ওটি ইনচার্জ জনাব সালমা আক্তার ও সিনিয়র স্টাফ বৃন্দ।

You may also like