Close
Optional callout text
Hello World!

বিজয়ের দিনে এতিমদের পাশে দাড়ালো হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরাম।

Habiganj-online-Activist

তাফহিম চৌধুরীঃ- বিজয়ের দিনে এতিমদের পাশে দাড়ালো হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরাম। হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরাম ফেসবুকের কল্যাণে গড়া উঠা একটি সংগঠন। ফেসবুককে ব্যবহার করে দেশ জাতি ও মানবতার কল্যাণেও কাজ করা যায় তার অন্যতম দৃষ্টান্ত এ ফোরাম।

এবারের বিজয় দিবসে ব্যতিক্রমী এক কাজের মাধ্যমে দিবসটি পালন করল ফোরামের সদস্যরা। অসহায় নিঃস্ব এতিমদের পাশে সহযোগিতার হাত বাড়াল এই ফোরাম।

বানিয়াচং এর গুনই গ্রামের ট্রেন দুর্ঘটনায় নিহত পরিবারের মধ্যে হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরামের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা এবং শীত বস্ত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মাওলানা মুজাহিদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি জনাব আবিদ রহমান, সাধারণ সম্পাদক হাফেজ সুহাইল আহমদ, অর্থ সম্পাদক আব্দুন নুর, প্রচার সম্পাদক মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।

scroll to top