Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জ শহরে মাদ্রাসা শিক্ষার্থী হত্যা
ইসলামী ছাত্র আন্দোলন হবিগঞ্জের উদ্বেগ প্রকাশ।
হবিগঞ্জ দারুল ইরশাদ বহুলা মাদরাসার ৭ শ্রেণীর মেধাবী ছাত্র, হাফেজে কোরআনকে রাতের অন্ধকারে খুন করা হয়েছে। যা হবিগঞ্জ শহরের জন্য তথা জেলার নতুন এক কলঙ্কজনক অধ্যায়ের রচনা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখা, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷
একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা গোটা মানব জাতীকে হত্যা করার সমতুল্য। সুতরাং সন্ত্রাসীদের অতি শীগ্রই খুজে বের করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে৷
শহরের উল্লেখযোগ্য স্থানে এমন ঘটনা প্রশাসনের দায় এড়ানোর সুযোগ আছে বলে আমরা মনে করিনা। শহরের দোকানপাট এবং জনগণের নিরাপত্তা কতটা তলানিতে নেমেছে তা মাদ্রাসা ছাত্র হত্যার পর স্পষ্ট।
সুতরাং ভবিষ্যতে যেনো এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং মাদ্রাসা শিক্ষার্থী হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
ইসলামী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখা।