Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানকে কর্মকর্তা কর্মচারীদের শুভেচ্ছা

Share your love

হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

আজ চেয়ারম্যানের বাসভবনে এসে জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী পরিষদ হবিগঞ্জ শাখার উদ্যোগে এই শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের সভাপতি রঞ্জন কুমার দে ও সাধারণ সম্পাদক মোঃ মোশাহেদ আলীসহ সকল সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা গ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা দিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার।

Share your love
সদর (হবিগঞ্জ) প্রতিনিধি
সদর (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 33

Stay informed and not overwhelmed, subscribe now!