Enter your email address below and subscribe to our newsletter

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Share your love

হবিগঞ্জের বানিয়াচংয়ে ২১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড করা হয়েছে।
পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থানীয় মাত্রায় রাখতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার(১৩ মার্চ)ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:সাইফুল ইসলাম।

উপজেলার সদরের বড়বাজার ও নতুন বাজারে মনিটরিংকালে পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে না-থাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২১ টি মামলায় মোট ৩৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি)কার্যালয় সূত্রে জানা যায়।

Share your love
আকিকুর রহমান রুমন
আকিকুর রহমান রুমন
Articles: 140

Stay informed and not overwhelmed, subscribe now!