Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

Share your love

হবিগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন৷ একইসাথে বৈশাখী মেলাও অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ শহরের কয়েকটি এলাকায়৷
বৃন্দাবন সরকারী কলেজের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ৷ পরে কলেজের বটতলায় পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
পহেলা বৈশাখে প্রতিবছরের ন্যায় এবারও বর্ষবরণ অনুষ্ঠান করেছে হবিগঞ্জের সংগীতাঙ্গনের প্রাচীনতম সংগঠন সুরবিতান ললিতকলা একাডেমি৷ সকাল ১০ টায় সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দিবসটি শুরু করে সুরবিতান ললিতকলা একাডেমি৷ সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেল৩া পরিষদের প্রধান নির্বাহী মো নুরুল ইসলাম৷ বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি অপু চৌধুরী, মোজাম্মেল হোসেন, প্রমূখ৷ পরে সুরবিতানের শিল্পীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করেন৷

এদিকে হবিগঞ্জ শহরের চিল্ড্রেন পার্কে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে শাপলা সংসদ৷ মেলায় শিশুদের নাগরদোলা, বিভিন্ন রকমের পিঠা ও বাহারী ধরনের খাবারের ষ্টল বসেছে মেলায়৷ এ উপলক্ষে সোমবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ শাপলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোশফিক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব৷ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

Share your love
শরিফ চৌধুরী (সম্পাদক)
শরিফ চৌধুরী (সম্পাদক)
Articles: 71

Stay informed and not overwhelmed, subscribe now!