Enter your email address below and subscribe to our newsletter

বানিয়াচংয়ে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Share your love

আবদুর রউফ আশরাফ ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২৪-২৫ অর্থবছরে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রলোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বিজ বিতরণ করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।

উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ। উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে আউশ আবাদ হয় এমন এলাকা গুলোর ৫০০ জন কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কিজি ডিএপি সার বিতরণ করা হয়।

Share your love
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 44

Stay informed and not overwhelmed, subscribe now!