Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে ট্রেনে নীচে কাটা পড়ে এক ব্যক্তির দুই পা খন্ডিত

Share your love

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ ট্রেনের নীচে কাটা পড়ে মানিক মিয়া ( ৪৫) নামে এক ব্যক্তির দুই পা খন্ডিত হয়েছে ।

আজ মঙ্গলবার ( ১৪ মে ) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে পুরান থানার পেছনে এ দুর্ঘটনা ঘটে ।

জানা যায়, মঙ্গলবার সকালে মানিক মিয়া রেললাইন উপর দিয়ে হাটাহাটি করছিল ।

এ সময় ঢাকা গামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নীচে তার দুই পা খন্ডিত হয়।

এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসক তার অবস্থা আশংকা হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে ।

আহত মানিক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে গৌরাঙ্গের চক গ্রামের মান্নান মিয়ার ছেলে ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!