Enter your email address below and subscribe to our newsletter

এক নজরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন

Share your love

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ৪৯২ তম উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।

উপজেলা মোট ভোটার প্রায় ৫৯ হাজার । এ তৃতীয় ধাপে সারাদেশে ১১২টি উপজেলা ভোট গ্রহন হবে। সোমবার (১৩ মে) তৃতীয় ধাপের প্রার্থীদের প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন সংশ্লিষ্ট উপজেলার প্রার্থীরা।

উপজেলা প্রতিটি হাট- বাজার ও পাড়া-মহল্লায় মাইকিং ও লিফলেট বিতরণ করছে প্রার্থী ও সমর্থকরা। কোনো কোনো সম্ভাব্য প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সমর্থকরা প্রচার করছে ফেসবুকে মাধ্যমে ছবি।

নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন , ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বীতা করছেন ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ( মোটরসাইকেল ) , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট মুরুব্বি মোঃ আতাউর রহমান মাসুক প্রকাশিত নেতা মাসুক ( ঘোড়া ) , জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী মোঃ রকিব আহমেদ ( দোয়াত কলম ) , ব্যবসায়ী , মোঃ সুরুজ আলী মোল্লা ( আনারস ) প্রতীক পেয়েছেন ।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক উপাধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন রুমি ( তালা) , শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি সহ-সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সাবেক পৌর কাউন্সিলর আসম আফজল আলী রুস্তম ( টিয়া পাখি ) , খন্দকার মোঃ শফিক মিয়া সরদার (চশমা ) , মোঃ আব্দুল কাদির আসাদ ( টিউবওয়েল ) , ছাত্র লীগের নেতা মোঃ মনোয়ার হোসেন জাকারিয়া ( মাইক) পেয়েছেন ।

অপর দিকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার ( পদ্মফুল) , রুবিনা আক্তার রুবি ( ফুটবল ) , মমতাজ বেগম ডলি ( প্রজাপতি ) পেয়েছেন ।

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দুই হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী নেতা আতাউর রহমান মাসুক এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল এর হাটবাজার ও পাড়া-মহল্লায় ভোটারদের মুখে মুখে আলোচনা হচ্ছে যাচাই বাছাই । কে হবেন দ্বিতীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান । তবে দুই চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিব আহমেদ ও সুরুজ আলী মোল্লা ভোটারদের মুখে আলোচনা কম কিন্তু তাদেরকে উপজেলার পাড়া-মহল্লায় অনেকেই চিনে না বলে উপজেলা নির্বাচনে প্রচার কম ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!