Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে বিল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ৩৫ 

Share your love

হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি)  দুপুর দেরটা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার স্বজন গ্রামে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ধলেশ্বরী বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শিবপুরের হারিছ মিয়া জনকল্যাণ সমবায় সমিতির এবং স্বজন গ্রামের জিলু মিয়া, বজলু মিয়া ও কামাল মিয়া আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন।

ইতি পুর্বে দুই পক্ষের মধ্যে কয়েক বার সংঘর্ষ হয়েছে। তারা রাতের আঁধারে টর্চ জ্বালিয়েও সংঘর্ষে লিপ্ত হয়। আজ সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। কয়েক দফা সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। আজ দুপুরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করে।

সেনাবাহিনী খবর পেয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০-৩৫ জন আহত হয়েছে।

Share your love
বিল্লাল আহমেদ
বিল্লাল আহমেদ
Articles: 115

Stay informed and not overwhelmed, subscribe now!