Enter your email address below and subscribe to our newsletter

চুনারুঘাটে মেছো বিড়াল উদ্ধার

Share your love

জসিম উদ্দিন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি বাজারের পাশে থেকে একটি মেছো বিড়াল উদ্ধার করেছে সাতছড়ি রেঞ্জের ওয়াইল্ড লাইফ কর্মীরা।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের সাটিয়াজুড়ি বাজারে পাশে জনতা মেছে বিড়ালটিকে ধাওয়া করলে বিড়ালটি ভয়ে একটি গাছে উঠে যায়। জনতা মেছো বিড়ালটিকে গাছ থেকে নামিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় এক ব্যক্তি কালেঙ্গা ফরেস্টের রেঞ্জার মাসুদুল আলমকে খবর দেন।

কালেঙ্গার রেঞ্জার সাতছড়ি ওয়াইল্ড লাইফ-এর রেঞ্জার মামুনুর রশিদকে ফোনে একটি মেছো বিড়াল পিটিয়ে মারা হচ্ছে বলে জানান। তাৎক্ষণিক সাতছড়ি বনবিটের রেঞ্জার মামুনুর রশিদের নেতৃত্বে একদল বনকর্মী মেছো বিড়ালটি সাটিয়াজুড়ি বাজার এলাকা থেকে উদ্ধার করে সাতছড়ি উদ্যানে নিয়ে আসেন।

 

রেঞ্জার মামুনুর রশিদ বলেন, মেছো বিড়ালটি জনতার পিটুনির কারণে আহত অবস্থায় আছে। তার চিকিৎসা চলছে।

 

আমরা আপাতত সাতছড়ি পশু পাখি রেসকিউ সেন্টারে রেখে পরিচর্যা করছি। বিড়ালটি সুস্থ হলেই সাতছড়িতে অবমুক্ত করা হবে। এসময় মেছো বিড়ালটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমায়।

Share your love
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 50

Stay informed and not overwhelmed, subscribe now!