Close
Optional callout text
Hello World!

মাইক্রোবাস চাপায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের ডাক বাংলার সামনে মাইক্রোবাস চাপায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহম্মদ রুবেল নিহত হয়েছে। সে উপজেলার ধর্মঘর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের সড়ক ও জনপথের ডাক বাংলার সামনে ফুটপাতে রুবেল দাড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে তার উপরে উঠে যায়। পরে পথচারীরা মূর্মূষ অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করেন। ঢাকা নিয়ে যাওয়ার পথে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় পৌছুলে তিনি মৃত্যু বরন করেন।
রুবেলের চাচাতো ভাই জোবায়ের হোসেন জানান, রুবেল সম্প্রতি কাজী হিসাবে মাধবপুর পৌরসভায় নিয়োগ পায়। এবং আজই যোগদান করে বাড়ী ফেরার পথে মাইক্রোবাস চাপায় মারা যায়।

scroll to top