Close
Optional callout text
Hello World!

বিশ্বে করোনায় মৃত ৩ লাখ ১৪ হাজারের বেশি

Covid-19-Habiganj-News

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ রোববার রাতে বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ১৪ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪৭ লাখ ৬০ হাজার ৯৫ জন। তাদের মধ্যে বর্তমানে ২৬ লাখ নয় হাজার ২৮৭ জন চিকিৎসাধীন এবং ৪৪ হাজার ৮০৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৮ লাখ ৩৬ হাজার ৬৭৭ জন সুস্থ হয়ে উঠেছে এবং তিন লাখ ১৪ হাজার ১৩১ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

scroll to top