Close
Optional callout text
Hello World!

করোনায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০২ : স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৪৯ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৬০২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট ২৩ হাজার ৮৭০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বর্তমানে দেশে ২৩ হাজার ৮৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

scroll to top