Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা শাখা।
জেলা শিবিরের সভাপতি লায়েখ আহমদের তত্ত্বাবধানে আয়োজিত এই ইফতার মাহফিলে জেলার শিবিরের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি সাইফুল ইসলাম সুরুজ ও সেক্রেটারি হুসাইন আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি খালিদ আহমদ, জাগফা ছাত্র কাফেলার সভাপতি সৈয়দ রনি ও সেক্রেটারি মাহিন।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদি হাসান উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
তবে বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক নেতা অংশগ্রহণ করতে পারেননি বলেও জানানো হয়।
ইফতার মাহফিলে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আয়োজকদের পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানানো হয়।
একই সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, যেন তিনি সবাইকে ঐক্য, ভ্রাতৃত্ব ও কল্যাণের পথে অবিচল থাকার তাওফিক দান করেন।