Home আলোচিত সংবাদপুলিশের প্রচেষ্টায় দ্রুত সময়ে নিখোঁজ ২ যুবক উদ্ধার

পুলিশের প্রচেষ্টায় দ্রুত সময়ে নিখোঁজ ২ যুবক উদ্ধার

০ comments
পুলিশের প্রচেষ্টায় দ্রুত সময়ে নিখোঁজ ২ যুবক উদ্ধার

পুলিশের প্রযুক্তি ব্যবহার এবং অব্যাহত প্রচেষ্টায় দ্রুততম সময়ে স্বেচ্ছায় নিখোজ হওয়া সপ্তম শ্রেণীর ছাত্র নুরুজ্জামানকে (১৫) উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

সে নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামের শাহীন মিয়ার ছেলে এবং ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট সোমবার বিকাল ৩ ঘটিকার সময় তার বাবার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে ইনাতগঞ্জ বাজারে যায়। বাজার থেকে বাড়িতে ফিরতে বিলম্বে দেখে তার সাথে থাকা মোবাইলে ফোন দিলে সেটিও বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে মঙ্গলবার ২৪ আগস্ট নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন পিতা শাহিন মিয়া।

২৫ আগস্ট বুধবার ব্রাহ্মণবাড়িয়া  নুরুজ্জামানের সন্ধান পায় পুলিশ। বিশেষ প্রযুক্তির মাধ্যমে পুলিশ নুরুজ্জামানের অবস্থান সনাক্ত করে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদ হবিগঞ্জ নিউজকে জানান, আমরা বিশেষ টেকনোলজি ব্যবহার করে নুরুজ্জামানের সন্ধান পেয়েছি, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে হারিয়ে যায়নি কিংবা কেউ তাকে নিয়ে যায়নি। ইচ্ছাকৃতভাবে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে পুলিশ রওয়ানা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা আজ আরেকটি নিখোজ হওয়া ছেলেকে উদ্ধার করেছি, প্রায় ১২/১৪ ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে পাবনার ঈশ্বরদী থেকে তাকে নিয়ে এসেছি। ২৪ ঘন্টার মধ্যে আমরা তার অবস্থান সনাক্ত তাকে উদ্ধার করেছি।

You may also like