Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

আজ ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার উত্তর হুসেনপুর মৌজার দুর্গাপুর গ্রামে সরকারি খাস জমি দখলমুক্ত করতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩–এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানের সময় ১ নং খাস খতিয়ানভুক্ত ৬৯৭ নং দাগে সরকারি খাস গোপাট জমির ওপর অবৈধভাবে দালান ও দোকানঘর নির্মাণের প্রমাণ পাওয়া যায়। এসময় উপজেলা সহকারী (ভূমি)প্রত্যয় হাসিম মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পথচারীদের উপস্থিতিতে এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং অস্থায়ী বাঁশের বেড়া অপসারণ করা হয়।
এ সময় ১.১৪ একর সরকারি খাস জমির দখল পুনরুদ্ধার করে বাংলাদেশ সরকারের পক্ষে মাননীয় জেলা প্রশাসক, হবিগঞ্জের প্রতিনিধি ইনাতগঞ্জ ভূমি সহকারী কর্মকর্তার নিকট বুঝিয়ে দেওয়া হয়।
এসময় সহকারী (ভূমি)প্রত্যয় হাসিম জানান, সরকারি জায়গা দখল করে ব্যক্তগত স্বার্থে ভোগ করা দন্ডনীয় অপরাধ সরকারি জমি দখলমুক্ত করা এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।