Enter your email address below and subscribe to our newsletter

নবীগঞ্জে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী’র মৃত্যু বার্ষিকী পালন

Share your love

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি (এম, এ, জি) ওসমানীর মৃত্যুবার্ষিকী সোমবার (১৬ ফেব্রুয়ারী) ১৯৮৪ সালের এইদিনে তিনি মৃত্যুবরণ করেন।

প্রতি বছরের ন্যায় এবারও ওসমানী স্মৃতি পরিষদের উদ্দ্যাগে বাদ আছর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদ গেইগের সামনে ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি বদরুজ্জামান চানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ইকবাল বাহার তালুকদার, ইসলাম শিক্ষক জিয়াউর রহমান মির, মাওলানা রাসেল আহমদ, হাফিজ ক্বারী আব্দুস সুকুর, ক্বারী মো: আবুল কালাম আজাদ, নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ সভাপতি আব্দুল বাছিত, সদস্য হাফিজ মো: সুহাগ, আব্দুল ওয়াহিদ গেদা, নবীগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুহেল আহমদ, হবিগঞ্জ জেলা সমবায় দলের যুগ্ন আহবায়ক লিয়াকত আলী, আফতাব আলী, ওসমানী স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক বুলবুল আহমেদ, সদস্য সাবু মিয়া, রেজাউল করিম, সিজু মিয়া সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন, মাওলানা মুশাহিদ আহমদ কামালি।

 

বক্তারা বর্তমান সরকারের প্রতি অনুরোধ করে বলেন, আমাদের সিলেটের কৃতি সন্তান ও মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী সাহেবের জন্মদিন ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন করা হয়।

 

উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানি ৬৫ বছর বয়সে ১৯৮৪ সালের ১৬ই ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। সিলেটে হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন কবরস্তানে তাকে সমাহিত করা হয়।

Share your love
শাহরিয়ার আহমেদ শাওন
শাহরিয়ার আহমেদ শাওন
Articles: 64

Stay informed and not overwhelmed, subscribe now!