Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য এলপি (লিকুইফায়েড পেট্রোলিয়াম) গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার।
সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, যেখানে সাধারণত এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়, সেই দোকানগুলোর অধিকাংশই খালি। দোকানিরা জানান, গত কয়েকদিন ধরে পর্যাপ্ত সরবরাহ না থাকায় তারা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছেন না।
অন্যদিকে, কোথাও কোথাও ১–২টি সিলিন্ডার পাওয়া গেলেও সেখানে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত দামের তুলনায় প্রায় তিনগুণ বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে চরম বিপাকে।
একাধিক গৃহিণী জানান, রমজানে সেহরি ও ইফতার প্রস্তুতে গ্যাসের চাহিদা বেড়ে যায়। কিন্তু এই সংকটের কারণে অনেকেই বিকল্প হিসেবে কাঠ বা চুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা সময়সাপেক্ষ ও কষ্টকর।
স্থানীয় সচেতন মহল বলছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী, যেন রমজান মাসে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।