Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭৪ কেজি গাঁজা, ১৪৩ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। এর সাথে জড়িত ১২ জনকে গ্রেফতার করে ৮টি মামলা দেয়া হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা ৩টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জের পুলিশ সুপার মো. আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন।
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আক্তার হোসেন জানান- শনিবার (২৩ ডিসেম্বর) ভোর পৌনে ৭টায় চুনারুঘাট উপজেলার চণ্ডিছড়া চা বাগানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এতে ৪৮ কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে এক পলাতক আসামীকেও গ্রেফতার করে ডিবি। ওইদিন সন্ধ্যা পৌনে ৭টায় মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে ৩ জুয়াড়ীকে গ্রেফতার করে ডিবি।
এছাড়াও চুনারুঘাট থানার অভিযানে আহমদাবাদ ইউনিয়নের আমু চা বাগান এলাকা থেকে শনিবার দিবাগত রাত পৌনে ১০টায ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আগে চুনারুঘাট শহরের হাতুন্ডা এলাকা থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।
এছাড়াও বানিয়াচং থানার অভিযানে ৯ কেজি গাঁজা, ৯ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। লাখাই থানার অভিযানে ২০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়। আআজমিরীগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মো. আক্তার হোসেন বলেন, গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরকম অভিযান আরো চলবে।