Enter your email address below and subscribe to our newsletter

এমপি আবু জাহির এর সমর্থনে নির্বাচনী সভা দুই ইউনিয়নবাসীর

Share your love

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে উৎসব করার প্রত্যয় ব্যক্ত করলেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও নিজামপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির-এর সমর্থনে গতকাল পৃথক নির্বাচনী সভায় তাঁরা এই প্রত্যয় ব্যক্ত করেন।

আজ  রিচি ইউনিয়নের সুলতানমামদপুর মাঠ ও নিজামপুর ঈদগাহ মাঠে পৃথক সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এগুলোতে প্রধান অতিথি ছিলেন।

বক্তারা বলেন,“জামায়াত-বিএনপির ভোটার যত কমতে থাকবে, আমাদের জঙ্গিবাদ ও সন্ত্রাস তত কমতে থাকবে। আপনারা যদি প্রতি নির্বাচনে নৌকাকে ভোট দেন, তাহলে এখন যেমন সন্ত্রাস-জঙ্গীবাদ নেই; ভবিষ্যতেও তা থাকবে না।”

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমপি আবু জাহির হবিগঞ্জবাসীর জন্য যত কাজ করেছেনÑ তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।”

বক্তারা হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ অভাবনীয় উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

এ সময় পৃথক সভায় উপস্থিত কয়েক হাজার মানুষ স্বতস্ফুর্তভাবে ৭ জানুয়ারির ভোট উৎসবে গিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জের জন্য যা করেছি; তা সবার সামনে দৃশ্যমান। এসবের জন্য দিনরাত পরিশ্রম করেছি। আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আপনাদের সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল। তিনি এলাকাবাসীর পক্ষ থেকে এমপি আবু জাহির এর নিকট এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন।

পৃথক সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মোছাব্বির বকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক জাহির মিয়া, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুল প্রমুখ।
নির্বাচনী সভা শেষে এমপি আবু জাহির দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

 

Share your love
Crime Desk
Crime Desk
Articles: 26

Stay informed and not overwhelmed, subscribe now!