Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দাউদনগর মহল্লায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা, খানাখন্দ ও ড্রেনেজ সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ উঠেছে, পৌর প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় সংস্কার না থাকায় বছরের পর বছর এ দুরবস্থা চলছে।
সরেজমিনে দেখা যায়, দাউদনগর বটতলা থেকে ছাওয়ালপীর মাজার শরীফ পর্যন্ত সড়ক, মাছের ঘাট পূর্ব পাশ থেকে পশ্চিম লেঞ্জাপাড়া মোড়সহ বিভিন্ন অলিগলির রাস্তা ভেঙে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্স চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই ড্রেনের পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা তৈরি হয়। ড্রেনের ময়লা পানি ও দুর্গন্ধে বাড়ছে মশা-মাছির উপদ্রব এবং স্বাস্থ্যঝুঁকি। কিছু স্থানে ড্রেন ভেঙে পড়েছে, আবার অনেক জায়গায় এখনো ড্রেন নির্মাণই হয়নি।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কাজের দেখা মেলে না। রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য প্রকল্পের অর্থ এলেও দাউদনগর মহল্লায় তেমন উন্নয়ন হয়নি।
মহল্লাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে দাউদনগর এলাকার রাস্তা ও ড্রেন উন্নত মানে সংস্কার করে নাগরিক দুর্ভোগ দূর করতে হবে।