Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

“গাছ লাগিয়ে বেশি বেশি, পরিবেশটাকে সুস্থ রাখি” — এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, হবিগঞ্জ জেলা শাখা এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
২৬ জুন (বৃহস্পতিবার) দি রোজেস কালেক্টর স্কুল প্রাঙ্গণে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শাখার পরিচালক মো. রাকিব হাসান নয়ন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক আহমেদ জামিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের সম্মানিত উপাধ্যক্ষ জনাব মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ, ফুলকুঁড়ি আসরের অফিস সম্পাদক মো. দেলোয়ার হোসেন, এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়— যাতে তারা পরিবেশ রক্ষায় নিজেরাও ভূমিকা রাখতে পারে।