Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত

Share your love

হবিগঞ্জে র‍্যালি , আলোচনা সভা এবং পুরষ্কার বিতরনীর মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস – ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ( ২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: মুখলেছুর রহমান উজ্জল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এডি সাজিদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ বেতার এর জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী প্রমুখ। সভায় মাদকবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, সকল ছেলে-মেয়েদেরকে মাদক থেকে দুরে রাখতে হবে৷ মাদকাসক্ত হলে জীবন ধ্বংস হয়ে যায়৷ তারা কি করে, কোথায় যায় সে সমস্ত বিষয়ে খেয়াল রাখবেন। সকলকে সচেষ্ট হলে মাদক থেকে মুক্তি পাওয়া সম্ভব৷ আলেচনা সভা শেষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷

Share your love
শরিফ চৌধুরী (সম্পাদক)
শরিফ চৌধুরী (সম্পাদক)
Articles: 71

Stay informed and not overwhelmed, subscribe now!