Enter your email address below and subscribe to our newsletter

নবীগঞ্জে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share your love

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করছে পুলিশ।এ

ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানাযায়, শুক্রবার  (২৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে  শনিবার সকালে স্থানীয়রা মরদেহ  দেখতে পেলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে  পৃথক স্থান থেকে লাশ ২ টি উদ্ধার করা হয়।

 

প্রথম লাশটি পাওয়া যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘার ব্রাহ্মণ গ্রামের পাশের একটি জমিতে। সেখান থেকে বৃদ্ধ অনিল সূত্রধর (৭০)–এর মরদেহ উদ্ধার করা হয়।দ্বীতয় মরদেহটি পাওয়া যায় নবীগঞ্জ পৌরসভার ৬ নং ওর্য়াড চরগাও এলাকায়। মুক্তার মিয়ার বাড়ীর  পিছনের পরিত্যক্ত স্থান থেকে নূরাই মিয়ার ছেলে

নুরুজ্জামান (৩০)–এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

উভয় মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।পরিবারের লোকজন হত্যা বলে দাবি করছেন যে বা যাহারা এমন ঘটনা সংঘটিত করেছে তাদের দ্রুত চিহ্নত করে গ্রেফতার করার দাবি জানান।

Share your love
শাহরিয়ার আহমেদ শাওন
শাহরিয়ার আহমেদ শাওন
Articles: 64

Stay informed and not overwhelmed, subscribe now!