Enter your email address below and subscribe to our newsletter

জনরোষের মুখে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Share your love

হবিগঞ্জে ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। সাধারণ মানুষের তীব্র সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

এর আগে, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও শেরপুর সড়কে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাস চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আগামী ৩ জুন থেকে জেলাজুড়ে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

ধর্মঘটের ঘোষণা প্রকাশের পরপরই সাধারণ যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ সিদ্ধান্তকে জনদুর্ভোগ সৃষ্টিকারী আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে জেলা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ পূর্বঘোষিত কর্মসূচি থেকে সরে আসে। ফলে আগামী ৩ জুন থেকে হবিগঞ্জে আর কোনো পরিবহন ধর্মঘট কার্যকর হচ্ছে না।

Share your love
সদর (হবিগঞ্জ) প্রতিনিধি
সদর (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 33

Stay informed and not overwhelmed, subscribe now!