Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গড়ে তুলতে হবিগঞ্জের মাধবপুরে খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে উপজেলার গুড ডে ফুড অ্যান্ড ফ্যামিলি পার্কের কনফারেন্স হলরুমে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে মাধবপুর উপজেলার ৩৩ জন খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সাকিব মিয়া। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন হবিগঞ্জের এরিয়া সেলস ম্যানেজার মো. শহীদুল ইসলাম।
প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধে টিকাদান এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান এবং উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।
অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের খামার ব্যবস্থাপনায় নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং ভবিষ্যতে অধিক দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে লাভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।