Home মাধবপুরমাধবপুরে ১৯ কেজি গাঁজা উদ্ধার

মাধবপুরে ১৯ কেজি গাঁজা উদ্ধার

by Habiganj News
০ comments
মাধবপুরে-১৯-কেজি-গাঁজা-উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপজেলার ধর্মঘর সীমান্তবর্তী এলাকা থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে ।

রোববার সকালে ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু বক্করের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর স্কুলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি সত্যতা নিশ্চিত করেছেন।

You may also like