Home বাহুবলবাহুবলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বাহুবলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

by Habiganj News
০ comments

বাহুবল  (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৫ মে) রাত ৮টায় উপজেলার ডুবাঐ ও পুটিজুরী এলাকার বিভিন্ন গ্রামের জনসাধারণ মহাসড়ক অবরোধ করে রাখে।

এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের ফলে মহাসড়কের উপজেলার প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে আটকা পড়ে বিভিন্ন ধরনের যানবাহন।

বিক্ষোভকারীরা জানায়, প্রতিদিন পুটিজুরী বাজার ও ডুবাঐ বাজার এলাকায় বিদ্যুৎ নিয়ে যায়। ২৪ ঘন্টার মধ্যে ৫ ঘন্টাও বিদুৎ থাকেনা। এমনি ইফতারে বসলেও বিদ্যুৎ নিয়ে যায়। আজও সারাদিন বিদ্যুৎ ছিল না, এখানে বিদ্যুৎ যায় না মূলত আসে।

নরসিংদীর মনোহরদীতে ৪ বছরের শিশু অগ্নিদগ্ধ

যাদবপুর গ্রামের বাসিন্দা টিপু জানান, সারা দিনে অন্তত ২০ বার বিদ্যুৎ দেয় নেয়। এতে করে আমাদের ইলেকট্রিক জিনিষপত্র তো নস্ট হচ্ছেই এ রমজানে গরমে তারাবীর নামাজ পড়ার সময়ও বিদ্যুৎ থাকে না।

প্রায় রাত ৯টায় বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে মহাসড়ক থেকে তাদের তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

You may also like