Home বাহুবলবাহুবলে চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের দুই সদস্য আটক

বাহুবলে চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের দুই সদস্য আটক

by Habiganj News
০ comments

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকা থেকে চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় দুটি চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হল, বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র শাহাব উদ্দিন (৩৫) ও রুপশংকর গ্রামের আব্দুস শহীদের পুত্র সাইফুল ইসলাম (৩৪)।

বাহুবলে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

এসআই আব্দুল করিম জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত চোরাই মোটর সাইকেল বেচা কেনার সাথে জড়িত। তারা জেলার বিভিন্ন স্থানে মোটর সাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার উল্লেখিত সময়ে তাদেরকে দুটি মোটর সাইকেলসহ হাতে নাতে আটক করা হয়েছে।

You may also like