Home জাতীয়সুবীর নন্দীর অস্ত্রোপচারের জন্য বিদেশে নেওয়ার পরামর্শ

সুবীর নন্দীর অস্ত্রোপচারের জন্য বিদেশে নেওয়ার পরামর্শ

by Habiganj News
০ comments

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক সুবীর নন্দী। সেখানেই কেটে গেছে ৭২ ঘণ্টা। তার পারিবারিবসূত্রে জানা গেছে সুবীর নন্দীর শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে। তবে হৃদযন্ত্রের অবস্থা ভালো নয়, অস্ত্রোপচারের জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের পূর্বে ৭২ ঘণ্টা শেষ হয় জানিয়ে সুবীর নন্দীর আত্মীয় তৃপ্তি কর বলেন, আজ সকালের পরে সুবীর নন্দীর লাইফ সাপোর্টে খুলে ট্রায়াল দেওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে হৃদযন্ত্র দারুণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন বিদেশে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়ার মতো সক্ষমতা তৈরি হয়েছে।

হবিগঞ্জে জাতীয় সঞ্চয় সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন

এর আগে গত রোববার ( রাত ৮টার দিকে তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার শ্রীমঙ্গলে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুবীর নন্দী ও তার পরিবার। গতকাল পয়লা বৈশাখে শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে সুবীর নন্দীর। এরপরই তাঁকে সেখান থেকে সরাসরি সিএমএইচে নেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৮১ সালে প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশ হয়। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। দীর্ঘ ৪০ বছরের সংগীত ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারবার। সংগীতে অবদানের জন্য এ বছর তিনি পান দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক।

সুবীর নন্দীর গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো ‘ও আমার উড়াল পঙ্খী রে’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’, ‘চাঁদে কলঙ্ক আছে যেমন’, ‘বধূ তোমার আমার এই যে পিরিতি’ ইত্যাদি।

You may also like