Close
Optional callout text
Hello World!

শিশু ধর্ষণের চেষ্টায় ধর্ষক আটক

নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার আরামবাগে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

আটককৃত ব্যক্তি মুহিত মিয়া (৩৫) হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা। সে বর্তমানে দিরাই পৌর শহরের আরামবাগ এলাকায় বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে আরামবাগস্থ মুজিব নিবাস সংলগ্ন মুহিত মিয়ার বসত ঘরে পার্শ্ববর্তী ঘরের ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে এলাকাবাসীরা টের পেয়ে মুহিত মিয়া নামের ওই ব্যাক্তিকে আটক করে পুলিশে খবর দেয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির জবানবন্দির উপর ভিত্তি করে মুহিত মিয়া কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

scroll to top