Home মাধবপুরমাধবপুরে অটোরিক্সা (সিএনজি) চাপায় এক রাজমিস্ত্রির মৃত্যু

মাধবপুরে অটোরিক্সা (সিএনজি) চাপায় এক রাজমিস্ত্রির মৃত্যু

by Habiganj News
০ comments

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের সামনে অটোরিক্সা (সিএনজি) চাপায় এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রাজমিস্ত্রির নাম মানিক মিয়া (৪০)। তিনি মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত আব্দুল হাসিমের ছেলে।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের পূর্ব মূর্হূতে ঢাকা সিলেট মহাসড়ক পারাপারের সময় উল্লেখিত এলাকায় একটি দ্রুতগতির অটোরিক্সা তাকে চাপা দিলে পথচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাধবপুর থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

You may also like