Home জাতীয়হবিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

হবিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

by Habiganj News
০ comments

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন । যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আজকের এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

মঙ্গলবার সকালে জালাল ষ্টেডিযামে কুচকাওয়াজের মধ্যদিয়ে দিনের অনুষ্ঠানামালা শুরু হয়। সকাল ৮টায় সারা বাংলাদেশে একযোগে জাতীয় সংগীতের সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

এতে অংশগ্রহণ করে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

You may also like