Home সিলেটনির্বাচনী সহিংসতার মামলায় বিএনপির ৬৩ নেতাকর্মী কারাগারে

নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপির ৬৩ নেতাকর্মী কারাগারে

by Habiganj News
০ comments

সিলেট প্রতিনিধিঃ  সিলেটে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৩ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বালাগঞ্জ আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই মামলার আসামীরা উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

জামিন নামঞ্জুর হওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ সভাপতি সুরুজ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান ও ইউপি সদস্য রিয়াদ আলী।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন।

রবিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

You may also like