Home হবিগঞ্জহবিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

by Habiganj News
০ comments

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলায় পাইকপাড়ায় গাছ থেকে পড়ে হাদিস মিয়া (৪৩) নামে ইটভাটায় কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাদিস ওই এলাকার ‘নির্মাণ ব্রিকসে’ শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের ফিরোজ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে রান্নার জন্য কাঠ সংগ্রহ করার উদ্দেশে কর্মস্থলের পাশের একটি আমগাছে উঠে হাদিস। এ সময় অসাবধানতায় গাছ থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

You may also like