Home হবিগঞ্জবাহুবলে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের

বাহুবলে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের

by Habiganj News
০ comments

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল সাব্বির আহমেদ (১৮) নামের এক যুবকের।

মঙ্গলবার(২২ জানুয়ারী) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত সাব্বির আহমেদ উপজেলার গোয়ারুয়া গ্রাামের মুখলেছ মিয়ার পুত্র এবং স্থানীয় বাজারের মুদিমাল কর্মচারী।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী জানান, সোমবার বিকেলে সাব্বির আহমেদ নামে ওই যুবক উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে মোটরসাইকেল চালানো শিখতে যায়। এসময় সে দুর্ঘটনার কবলে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মিঠুন রায় তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

You may also like