Home হবিগঞ্জহবিগঞ্জে ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামের পিতার ইন্তেকাল

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামের পিতার ইন্তেকাল

by Habiganj News
০ comments

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের বাবা আনোয়ারুল ইসলাম আর নেই।

শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউজন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০টায় শহরের গাউছিয়া জামে মসজিদের তার নামাজে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন হবে।

You may also like