Close
Optional callout text
Hello World!

মাননীয় শিক্ষামন্ত্রী ও আমি

অভিজিৎ ভট্টাচার্য: বহুজনে বলেছিলেন, শিক্ষায় নীরব বিপ্লব ঘটানোর নায়ক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন না। উত্তরে আমি বলেছিলাম তিনি মনোনয়ন পাবেন। তাই হয়েছে।

পরে তারা বললেন, মনোনয়ন পেলেও শিক্ষামন্ত্রী ভোটে জয়ী হতে পারবেন না। আমি বলেছিলাম, শিক্ষামন্ত্রী ভোটে জিতে তবেই সচিবালয়ে আসবেন। তাই হয়েছে।

এখন তারা বলছেন নুরুল ইসলাম নাহিদ নতুন সরকারে অার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাবেন না। আমি বলেছি, তিনি ফের শিক্ষামন্ত্রী হচ্ছেন। আর না হলেও ক্ষতি কি, একটানা ১০ বছর কয়জন মন্ত্রী থাকতে পারেন?

সেই হিসেবে নাহিদ ভাই ভাগ্যবান। এছাড়া প্রধানমন্ত্রী যে ধরণের শিক্ষাব্যবস্থা চান, সেই ব্যবস্থা বাস্তবায়নে যোগ্য ব্যক্তি নাহিদ ভাই। এখন দেখা যাক কি হয়?

এরকম পরিস্থিতিতে আমার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম নাহিদ ভাই বুধবার সংসদ সচিবালয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

শপথ নেয়ার আগেরদিন মঙ্গলবার নাহিদ ভাইয়ের দপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, অভিনন্দন জানাতে। দেখেই সিলেটি ভাষায় তিনি বললেন, ‘কিতা খবর, বালা আছোনি, মিষ্টি খাও।’

এসময় আমাদের দুই সিলেটির ছবি তুলে দিলেন পিআইডির বাদল ভাই।

নাহিদ ভাইয়ের সাংসদ হওয়ার মিষ্টি সেদিন খেয়ে এসেছি, সামনের দিন খাব মন্ত্রী হওয়ার মিষ্টি।

জয়তু নাহিদ ভাই।

(লেখাটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া)

লেখক: সাংবাদিক।

scroll to top