Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে এইচআরডিএস-এর জেলা কমিটি ঘোষণা

Share your love

মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি (এইচআরডিএস)-এর হবিগঞ্জ জেলা কমিটি-২০২৬ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

গত ১৬ জুন ২০২৬ তারিখে সংগঠনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে ১৬ সদস্যবিশিষ্ট নবগঠিত এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে নুরুল ইসলাম নাহিদ সভাপতি এবং আশরাফুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আবুল হাসান, আকলিমা জাহান মিম ও মো. জুবায়ের; যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ তারেক মনোয়ার, ফাহাদ হাসান ও নিহাল লস্কর আবির; অফিস সম্পাদক নাকিবুর রহমান; অর্থ সম্পাদক আজহার হোসাইন রেজা; প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম আল-আমিন; সহকারী প্রকাশনা সম্পাদক ফারদিন আহমেদ মাহিন; গবেষণা সম্পাদক এস. এম. মুবিন; সহকারী গবেষণা সম্পাদক মিজবা আলম খান রাফি; সদস্য নাবিক হাসান ও তানভীর আহমেদ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরে মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।

Share your love
প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
Articles: 83

Stay informed and not overwhelmed, subscribe now!