Enter your email address below and subscribe to our newsletter

চুনারুঘাটে ঝড়ে গাছ পড়ে বসতঘর ক্ষতিগ্রস্ত, থানায় অভিযোগ

Share your love

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা এলাকায় ঝড়ের সময় প্রতিবেশীর গাছ ভেঙে পড়ে এক ব্যক্তির বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের উবাহাটা গ্রামের বাসিন্দা মো. শের আলীর প্রতিবেশী মকসুদ তরফদার (৭০), ইকবাল তরফদার (৩২) ও আজাদ তরফদার (৩০)-এর বাড়ির পাশে বড় আকারের কয়েকটি রেন্ডি, কড়ই ও মেহগনি গাছ ছিল। এসব গাছের ডালপালা দীর্ঘদিন ধরে শের আলীর বসতঘর ও যাতায়াতের পথে ঝুঁকি সৃষ্টি করছিল।

ভুক্তভোগীর দাবি, একাধিকবার গাছ ছাঁটাই বা অপসারণের অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। গত ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ায় একটি মেহগনি ও একটি বড় কড়ই গাছ ভেঙে তার বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের বারান্দা ভেঙে যায় এবং মূল ঘরের বিভিন্ন অংশে ফাটল ধরে। প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ পত্র।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর গাছ অপসারণ ও ক্ষতিপূরণ নিয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা তাকে গালাগালি করে এবং প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। পরে তাদের পরামর্শে শের আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Share your love
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 50

Stay informed and not overwhelmed, subscribe now!