Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের লাখাই উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি মাদ্রাসার অফিস কক্ষ লণ্ডভণ্ড হয়ে গেছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার মশাদিয়া ও ধর্মপুর বাগ এলাকায় অবস্থিত মদিনা গাউছিয়া আহসানিয়া জমিলা খাতুন দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. সাজিদুর রহমান জানান, হঠাৎ করে শুরু হওয়া প্রচণ্ড ঝড়ে অফিস কক্ষের টিনের চাল উড়ে যায়। এতে ভেতরে থাকা আলমারি, আসবাবপত্র এবং বিভিন্ন শিক্ষা উপকরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।