Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে চুরি,জুয়া ও মাদক প্রতিরোধে সভা অনুষ্ঠিত

Share your love

হবিগঞ্জের লাখাইয়ে চুরি, জুয়া ও মাদক প্রতিরোধে এর সভা উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ ঘটিকায় গ্রামবাসীর উদ্যোগ এ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন এর সভাপতিত্বে ও গ্রামের প্রবীণ মুরুব্বি হাবিবুর রহমান আজনুর সন্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন সাবেক চেয়ারম্যান ও বিএনপির জেলা কমিটির নির্বাহী সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,এডভোকেট হাফিজুল ইসলাম, মাসুকুর রহমান মাসুক,সাবেক মেম্বার মোহাম্মদ ছফিল মিয়া,আলহাজ্ব মিজানুর রহমান, আলহাজ্ব জানে আলম,মোহাম্মদ বাদশা মিয়া, কাজী মাহমুদুল হাসান,এডভোকেট ইয়ারুল ইসলাম, নুরুল আমিন চৌধুরী, ইছা মিয়া চৌধুরী, দুলাল আহমেদ মেম্বার, মাহবুবুল আলম মালু প্রমূখ।

সভায় সাম্প্রতিক সময়ে গ্রামে সিঁদেল চুরি,জুয়া খেলা, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী ও সেবনের প্রবনতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। গ্রামে অব্যাহতভাবে এ সকল কর্মকান্ড বৃদ্ধির ফলে গ্রামের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এ থেকে উত্তোলনের লক্ষ্যে ও গ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং চুরি,জুয়া ও মাদক প্রতিরোধে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে সিদ্ধান্ত নেওয়া হয়।

মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে ও সকাল প্রকার গর্হিত কর্মকান্ড প্রতিরোধে ঐক্য প্রয়াস চালানোর লক্ষ্যে ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন কে সভাপতি, মাওলানা সুহাইল আহমেদ কে সদস্য সচিব করে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট চুরি, জুয়া ও মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

এ কমিটি গ্রামের চুরি,জুয়া ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিন্তিত করে সামাজিক বিচারের মাধ্যমে তা প্রতিরোধে প্রচেষ্টা চালিয়ে যাবে।

Share your love
বিল্লাল আহমেদ
বিল্লাল আহমেদ
Articles: 115

Stay informed and not overwhelmed, subscribe now!