Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের গ্যাস ফিল্ড সংলগ্ন কাকুরা পয়েন্ট এলাকায় বিদেশি মদ বিক্রির সময় ইদ্রিস মিয়া নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। আটক ইদ্রিস মিয়া নবীগঞ্জ সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
পরে জনতা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মদসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযানে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।