Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভার আমীর ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুল ইসলাম সোহাগের অর্থায়নে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
১৯ মার্চ (বৃহস্পতিবার) সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ফুড প্যাক বিতরণ করা হয়। হবিগঞ্জ আল ইসলাহ ট্রাস্ট খেলার মাঠে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয়দের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মুখলিছুর রহমান। তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুল ইসলাম সোহাগ এবং জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী এডভোকেট মোহাম্মদ হারুন। তারা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি আজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মজিদ, মাওলানা তারেকুল ইসলাম, এস এম নাদির শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে উপকারভোগীদের মাঝে ফুড প্যাক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।