Enter your email address below and subscribe to our newsletter

লাখাই প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠন

Share your love

হবিগঞ্জের লাখাই প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস।

লাখাই প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে গত ১ মার্চ (রবিবার) উপজেলার বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ (রহ.) ইসলামি একাডেমিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদসহ পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরবর্তীতে প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নোমান মোল্লা, তাফাজ্জল হক, ইয়াকুব হাসান অন্তর ও কামরুল হাসান সুজন। নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বল্প সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় সদস্যদের মতামত এবং আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ৯ মার্চ (সোমবার) মাগরিবের পর লাখাই প্রেসক্লাবের আংশিক কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়।
আহ্বায়ক কমিটি মোহাম্মদ বাহার উদ্দিনকে সভাপতি, আশীষ দাশগুপ্তকে সিনিয়র সহসভাপতি, বিল্লাল আহমেদকে সাধারণ সম্পাদক এবং সুশীল চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে।
ঘোষিত কমিটির নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আলোচনার মাধ্যমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

Share your love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 80

Stay informed and not overwhelmed, subscribe now!