Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের জোয়ার: বেসরকারিভাবে এগিয়ে ড. রেজা কিবরিয়া

Share your love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া বেসরকারিভাবে বিপুল ভোটে এগিয়ে আছেন।

হবিগঞ্জ-১ আসনটি নবীগঞ্জ ও বাহুবল—এই দুই উপজেলা নিয়ে গঠিত। এ আসনের মোট ১৭৭টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ৫৫টি কেন্দ্রের ভোট গণনায় ধানের শীষ প্রতীক নিয়ে ড. রেজা কিবরিয়া পেয়েছেন ৩২,৩৭৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম পেয়েছেন ১৮,৫৪৩ ভোট।
স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৩,৫৩৬ ভোট।

অন্য কেন্দ্রগুলোর ফলাফল প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর এ ব্যবধান আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share your love
শাহরিয়ার আহমেদ শাওন
শাহরিয়ার আহমেদ শাওন
Articles: 64

Stay informed and not overwhelmed, subscribe now!