Enter your email address below and subscribe to our newsletter

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নবীগঞ্জ  বিএনপির স্বাগত মিছিল ও পথসভা

Share your love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান মহোদয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নবীগঞ্জ  বিএনপি সহযোগী অঙ্গসংগঠন এর  উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

নবীগঞ্জ পৌর বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত সদ্য সাবেক জননন্দিত মেয়র জননেতা আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে এ স্বাগত মিছিলে নবীগঞ্জ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে নবীগঞ্জ শহরের নতুন বাজার, ওসমানী রোড, মধ্যেবাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গাজীর ঠেক পয়েন্টে এসে শেষ হয়।

 

সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব ছাবির আহমদ  চৌধুরী বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ তারিখ দেশে ফিরবেন। তার নেতৃত্বেই এদেশে আবারও গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।”

 

এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।স্বাগত মিছিল ও পথসভাকে ঘিরে নবীগঞ্জ শহরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।

Share your love
শাহরিয়ার আহমেদ শাওন
শাহরিয়ার আহমেদ শাওন
Articles: 64

Stay informed and not overwhelmed, subscribe now!