Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ নিহত, আহত অন্তত ৮

Share your love

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।

আজ (০৪ নভেম্বর ২০২৫ ইং) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানাধীন কদমতলি এলাকায় এনা পরিবহনের সিলেটগামী একটি বাসের সঙ্গে ঢাকামুখী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের মধ্যে ৭-৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বাকি যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!